‘অটুট থাকুক সকল বন্ধন, যত্নে থাকুক সকল সঞ্চয়’, এই সেøøাগানকে প্রতিপাদ্য রেখে যমুনা ব্যাংক পদার্পণ করল ২৩ বছরে। সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ও দোয়া মাহফিলের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, পরিচালক কানুতোষ মজুমদার, ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার একেএম মুশাররফ হুসাইন, রেদোয়ান-উল করিম আনসারী ও স্বতন্ত্র পরিচালক, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। ব্যাংকের ১৬৭টি শাখা, ১০৬টি উপশাখা, ৩৪৬টি এটিএম, ৪৬টি এজেন্ট ব্যাংকিং নিয়ে যমুনা ব্যাংকের এই ২৩ বছরের পথচলায় ২৪ বার বেস্ট প্রাইমারি ডিলার ব্যাংক হিসেবে পুরস্কৃত হয়। সমৃদ্ধির এই পথচলায় সঙ্গে থাকার জন্য ব্যাংকের চেয়ারম্যান সব গ্রাহক, স্টেকহোল্ডার ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।
সর্বশেষ
মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দেশব্যাপী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান...
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে খেলাপি বিনিয়োগ রিকভারি ক্যাম্পেইন শুরু
আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে তিন মাসব্যাপী (১ জুন থেকে ৩১ আগস্ট) খেলাপি বিনিয়োগ রিকভারি শীর্ষক ক্যাম্পেইন শুরু হয়েছে। এ...
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিতে ঢাকা ব্যাংকের চুক্তি
দেশব্যাপী সিএমএসএমই ক্লাস্টার এবং এমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের জন্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির চুক্তিবদ্ধ হয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। এ...
এমটিবি ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম ব্যাচের গ্র্যাজুয়েশন ও সনদ বিতরণ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ফাউন্ডেশন সম্প্রতি তাদের শিক্ষামূলক উদ্যোগ এমটিবি ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম ব্যাচের গ্র্যাজুয়েশন এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট...
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণে ট্রাস্ট ব্যাংকের চুক্তি
দেশব্যাপী সিএমএসএমই ক্লাস্টার এবং এমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকে দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ উপলক্ষে ১৯...














