মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ফাউন্ডেশন সম্প্রতি তাদের শিক্ষামূলক উদ্যোগ এমটিবি ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম ব্যাচের গ্র্যাজুয়েশন এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ) কর্তৃক অনুমোদিত ছয় মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সটি সম্পন্নকারীদের হাতে এ সময় সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রেইস উদ্দীন আহমাদ, ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী এবং অ্যাসোসিয়েট গোলাম রব্বানী ও নাজমুস সাকিব। এ ছাড়া অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের পক্ষে ছিলেন পাবলিক পার্টনারশিপ ম্যানেজমেন্টের পরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান এবং রিজিওনাল ম্যানেজার মো. হুমায়ুন কবির।














