বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিতে ঢাকা ব্যাংকের চুক্তি

0
31

দেশব্যাপী সিএমএসএমই ক্লাস্টার এবং এমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের জন্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির চুক্তিবদ্ধ হয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মুস্তফা এবং ঢাকা ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর একেএম শাহনাওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনঃঅর্থায়ন স্কিম দুটির আওতায় বাংলাদেশ ব্যাংক সিএমএসএমই ক্লাস্টার উন্নয়নের লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের বিকাশে দেড় হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। এসব স্কিমের আওতায় উদ্যোক্তারা ৭ শতাংশ সুদ হারে অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং ঢাকা ব্যাংকের ইভিপি ও এমএসএমই বিভাগের প্রধান মো. মাহবুবুর রহমান পলাশ।