সাউথইস্ট ব্যাংকের নতুন ১০ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

0
32

আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে সাউথইস্ট ব্যাংক পিএলসি নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, মৌলভীবাজার, ফেনী ও কুমিল্লায় মোট ১০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে। এ উপলক্ষে ১৯ মে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবিদুর রহমান চৌধুরী ভার্চুয়ালি যুক্ত থেকে নতুন আউটলেটগুলো একযোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শাখা প্রধান এবং এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীরাও সংযুক্ত ছিলেন।