সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে রাজধানীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হলো মেধাবী কিন্তু দরিদ্র-সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান। ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দেশের বিভিন্ন অঞ্চলের দুই শতাধিক ছাত্রছাত্রীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক পিএলসি. এর চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মদ। এ সময় ব্যাংকের সব কর্মকর্তারা স্বশরীরে ও ভার্চুয়ালি অংশ নেন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রমাণ করে মেধা আর সুযোগ একসঙ্গে মিললেই এগিয়ে যায় বাংলাদেশ।
সর্বশেষ
মার্কেন্টাইল ব্যাংকের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের মধ্যে উপহারসামগ্রী হস্তান্তর
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি আশকোনা হজ ক্যাম্পে প্রথম হজ ফ্লাইটের হাজিদের মধ্যে হজের উপহারসামগ্রী বিতরণ করেছে। ১৭ এপ্রিল মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং পরিষেবা
তাকওয়ার সৌজন্যে...
রেমিট্যান্সের সেরা ১০ ব্যাংকের তালিকায় ট্রাস্ট ব্যাংক
রেমিট্যান্স সংগ্রহের সেরা ১০ ব্যাংকের মধ্যে স্থান করে নিয়েছে ট্রাস্ট ব্যাংক। সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে এই...
হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
স্বাস্থ্য পরীক্ষায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালের অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি...
২০২৬-২৭ অর্থবছরের বাজেটের জন্য ডিসিসিআইর প্রস্তাবনা
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ২৭.৫ শতাংশের স্থলে ২৫ শতাংশ নির্ধারণ, ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করা, জিডিপিতে করের অবদান...
এডিবি ২০২৫ সালে তার কার্যক্রম ২৯.৩ বিলিয়ন ডলারে উন্নীত করেছে
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০২৫ সালের জন্য নিজস্ব তহবিল থেকে ২৯.৩ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সঙ্গে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে...













