প্রিমিয়ার ব্যাংকে ইন্টিগ্রিটি ও এথিকস প্র্যাকটিস ইন ব্যাংকিংবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
54

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ইন্টিগ্রিটি ও এথিকস প্র্যাকটিস ইন ব্যাংকিং শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আবু জাফর এবং অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। তিনি টেকসই ব্যাংকিং ব্যবস্থায় সততা ও নৈতিকতার গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন।
কর্মশালার মূল লক্ষ্য ছিল ব্যাংকিং কার্যক্রমের প্রতিটি স্তরে নৈতিক মান, স্বচ্ছতা এবং উত্তম শাসননীতি প্রচার ও বাস্তবায়ন করা। প্রধান কার্যালয় এবং বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যেখানে দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে সততা ও নৈতিক মূল্যবোধ বজায় রাখার বাস্তবসম্মত দিকগুলো আলোচিত হয়। প্রযুক্তিগত অধিবেশনগুলো পরিচালনা করেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এম. নুরুল আলম, এফসিএস, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যুগ্ম পরিচালক মো. হাফিজুর রহমান খান, যুগ্ম পরিচালক এবং বাংলালিংকের কমপ্লায়েন্স ডিরেক্টর মোহাম্মদ আদিল হোসেন, সিসিইপি।