সম্প্রতি মেঘনা ব্যাংক লিমিটেড এবং সূর্যমুখী লিমিটেডের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে গ্রাহক সূর্যমুখী লিমিটেডের বিভিন্ন ই-কমার্স মার্চেন্টে মেঘনা ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ‘মেঘনা পে’-এর মাধ্যমে বিভিন্ন ধরনের পেমেন্ট করতে পারবেন। মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন এবং সূর্যমুখী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ফিদা হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট ডিভিশন কাজী ফারহানা জাবীন, হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ডিভিশন আজম ফয়েজ উল্যাহ্ চৌধুরী এবং সূর্যমুখী লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুজদালিফ আহমেদ রাজনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়াল
এসবিএসি ব্যাংক পিএলসির আমানত এক বছরের ব্যবধানে ১৫ শতাংশ বৃদ্ধিতে ১১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক...
পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন
আধুনিক, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা প্রদানের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকায় পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন...
রেমিট্যান্স সেবায় গোল্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
রেমিট্যান্স সেবায় অনবদ্য অবদান রাখার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে গোল্ড অ্যাওয়ার্ড দিয়েছে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)। ১২ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল...
শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজারি কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি...
কুইন্স নার্সিং কলেজের ফি সংগ্রহ করবে মেঘনা ব্যাংক
ডিজিটাল সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে মেঘনা ব্যাংক পিএলসি এবং কুইন্স নার্সিং কলেজের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়...








