মেঘনা ব্যাংকের খুলনা অঞ্চলে এএমএল এবং সিএফটি প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত

0
71

সম্প্রতি ব্যাংক খাতে মানি লন্ডারিং প্রতিরোধ জোরদার ও জঙ্গি অর্থায়ন বন্ধে সচেতনতা বাড়াতে মেঘনা ব্যাংকের খুলনা অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে এএমএল প্রশিক্ষণ-২০২৫ আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই প্রশিক্ষণটি পরিচালনা করেন মোহাম্মদ মোক্তার হোসেন, অতিরিক্ত পরিচালক, বিএফআইইউ এবং শাহালম কাজী, যুগ্ম পরিচালক, বিএফআইইউ। প্রশিক্ষণে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান রাশেদুল আলম ও উপপ্রধান মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন পারভেজ।
প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল ব্যাংক কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশিকার মোতাবেক মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম, সন্দেহজনক আর্থিক কার্যক্রম ও লেনদেন সনাক্তকরণ এবং রিপোর্ট করার ক্ষেত্রে অধিকতর সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা।