ব্র্যাক ব্যাংক চালু করল মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড

0
75

গ্রাহকদের জন্য দেশের অভ্যন্তরে ও বিদেশে লেনদেন আরও দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক করতে মাস্টারকার্ড প্রযুক্তি সংবলিত নতুন প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক। ২৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই কার্ডটির উদ্বোধন করা হয়। এই নতুন কার্ডে রয়েছে নানা রকম সুবিধাজনক ফিচারের পাশাপাশি রিওয়ার্ড জেতার সুযোগ, যা গ্রাহকদের ঝামেলাহীন পেমেন্টের পাশাপাশি দেবে বাড়তি অনেক সুবিধা।
বিশ্বব্যাপী মাস্টারকার্ড নেটওয়ার্কে যেকোনো মুদ্রায় কার্ডটি গ্রাহকদের নিরবচ্ছিন্ন ট্রানজ্যাকশন সুবিধা দেবে, যা ভ্রমণ, কেনাকাটা এবং আন্তর্জাতিক লেনদেনকে করে তুলবে আরও সহজ ও উপভোগ্য। বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের দেশে ও দেশের বাইরে দৈনন্দিন ডেবিট কার্ড ট্রানজ্যাকশনে দিচ্ছে রিওয়ার্ড পয়েন্ট জেতার সুযোগ। এ ছাড়া ব্র্যাক ব্যাংক নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি তারা ডেবিট কার্ড চালু করেছে, যেখানে প্রতি মঙ্গলবার তারা কার্ডহোল্ডাররা ট্রানজ্যাকশনে উপভোগ করবেন দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট।
এনএফসি-সক্ষম কন্ট্যাক্টলেস প্রযুক্তি, ইএমভি চিপ এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা সংবলিত কার্ডটি নিশ্চিত করবে নিরাপদ ও নির্বিঘ্ন পেমেন্ট অভিজ্ঞতা। কার্ডহোল্ডাররা মাস্টারকার্ডের সাড়ে ৯ হাজার পার্টনার মার্চেন্টে বিশেষ অফার উপভোগ করবেন, যেখানে থাকবে এক্সক্লুসিভ সব ডিল। গ্লোবাল অ্যাকসেপ্টেন্স এবং মাস্টারকার্ড প্রাইসলেস সেশালস প্ল্যাটফর্মের প্রিমিয়াম সুবিধা গ্রাহকদের দেবে অন্যরকম অভিজ্ঞতা।