জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও সিটিজেনস ব্যাংকের মধ্যে এমওইউ স্বাক্ষর

0
71

জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ) ও সিটিজেনস ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর আওতায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহক নিবন্ধন ও মাসিক চাঁদা সংগ্রহের সুবিধা দেবে ব্যাংকটি। এ উপলক্ষে গতকাল সচিবালয়ে অর্থ বিভাগের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এনপিএর নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান ও সিটিজেনস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আলমগীর হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।