মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ক্রিডেন্স হাউজিং লিমিটেডের মধ্যে ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকায় এমটিবির করপোরেট হেড অফিসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ক্রিডেন্স হাউজিং লিমিটেডের গ্রাহকরা আকর্ষণীয় সুদে এবং দ্রুত ঋণ প্রক্রিয়াকরণের সুবিধাসহ এমটিবি থেকে হোম লোন গ্রহণ করতে পারবেন, যা তাদের নিজস্ব বাড়ি অর্জনের পথকে করবে আরও সহজ ও সাশ্রয়ী।
চুক্তিতে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন এমটিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং ক্রিডেন্স হাউজিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জিল্লুল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. শাফকাত হোসেন এবং ক্রিডেন্স হাউজিং লিমিটেডের পরিচালক (ফাইন্যান্স), এসএ আজগর মহিউদ্দিন। এ ছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।













