বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। মার্কেন্টাইল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও ড. মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের এসআইসিআইপি প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর নজরুল ইসলাম ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর আইয়ুব আলী, ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া এবং হেড অব এসএমই মো. মোস্তাহিদুর রেজা চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন উদ্যোক্তার হাতে সনদ, ক্রেস্ট ও স্যুভেনির তুলে দেওয়া হয়।
সর্বশেষ
১১ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পিকেএসএফের চুক্তি
দেশের ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং খাতের অর্থ পৌঁছে দিতে ১১টি বাণিজ্যিক ব্যাংক ও ১টি আর্থিক কোম্পানির...
এসআইবিএলের সিলেট অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) পিএলসির সিলেট অঞ্চলের ১০টি শাখা ও ১৫টি উপশাখার অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর...
প্রিমিয়ার ব্যাংক ও অমনিকেয়ারের যৌথ উদ্যোগে নারী সহকর্মীদের স্বাস্থ্য সচেতনতা সেশন
প্রিমিয়ার ব্যাংক ও অমনিকেয়ারের যৌথ আয়োজনে নারীর সুস্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং কর্মক্ষেত্রে তাদের অবদানকে গুরুত্ব দিয়ে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট...
ভিসা পেমেন্ট পাসকি চালু করল ইবিএল
বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ভিসার সহযোগিতায় বাংলাদেশে ভিসা পেমেন্ট পাসকি চালু করেছে। এর মাধ্যমে অনলাইন লেনদেনে প্রচলিত ওয়ান-টাইম পাসওয়ার্ডভিত্তিক...
ডেসকোর বিদ্যুৎ বিল সংগ্রহে সিটিজেনস ব্যাংক
ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) গ্রাহকরা এখন থেকে সিটিজেনস ব্যাংক পিএলসির সব শাখা, উপশাখা ও ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।...













