সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন

0
382

আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সবাইকে ব্যাংকিং আওতার মধ্যে নিয়ে আসার প্রত্যয়ে সাউথইস্ট ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, বরিশাল, রাজবাড়ী ও টাঙ্গাইলে ৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত থেকে একযোগে ৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, শাখা প্রধান এবং ৮টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীরাও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং স্বাগতম থেকে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি তিজারাহ ইসলামিক ব্যাংকিংয়ের সব আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাগুলো প্রদান করা হবে। এ ছাড়া গ্রাহকগণ সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা স্বাগতম এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিইএফটিএন, আরটিজিএসের মাধ্যমে যেকোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিট্যান্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেকবই প্রসেসিং, বিও হিসাব খোলা এবং শেয়ার লেনদেনের সুবিধা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষিঋণে জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারি ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এ ছাড়া গ্রাহকরা এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইকার এটিএমের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।