প্রাইম ব্যাংক পিএলসি এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ সম্প্রতি একটি এমওইউ স্বাক্ষর করেছে। এই অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংক কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন বয়সি গ্রাহকদের জন্যও বিশেষ সুবিধা নিশ্চিত করবে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান; অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন প্রধান শায়লা আবেদিন। ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেনÑ ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক; হেড অব মার্কেট বাংলাদেশ জুনায়েদ আহমেদ; ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট তাহনী ইয়াসমিন; হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (বিজনেস অ্যান্ড এডুকেশন) শেহরিন শিবলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।














