আধুনিক, সহজলভ্য ও গ্রাহকবান্ধব বিনিয়োগ সেবা সম্প্রসারণের পাশাপাশি দেশের কটেজ ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) আর্থিক সমতা বৃদ্ধির লক্ষ্যে নিসা, তিজারা, আল-আওয়ানা ও আল-তাওফিক নামে নতুন ৪টি শরিয়াহসম্মত সিএমএসএমই বিনিয়োগ প্রোডাক্ট উদ্বোধন করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন চারটি বিনিয়োগ প্রোডাক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. রাফাত উল্লা খান।
এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, এস. এম. আবু জাফর, সৈয়দ আবুল হাশেম এফসিএ, এফসিএমএসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান এবং করপোরেট শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের সব শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।














