এনআরবি ব্যাংক ও থাই হাসপাতালের চুক্তি

0
26

গ্রাহকদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত থাইল্যান্ডের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ফিয়াথাই ২ হাসপাতাল কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ব্যাংক পিএলসি। এর মধ্য দিয়ে দেশের সীমানা পেরিয়ে ব্যাংকটির আন্তর্জাতিক সেবার পরিধি আরও বিস্তৃত হলো।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় এনআরবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রিয়াজ খান এবং ফিয়াথাই ২ হাসপাতাল ও ফিয়াথাই ফাহোলিওথিন হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগমও উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার উদ্দিন ও এম রশিদুল হুদা; কার্ডস বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বিভাগের প্রধান মো. শফিকুল হাসান। ফিয়াথাই ২ হাসপাতালের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিপণন ব্যবস্থাপক সুওয়াদি নিমা ও আন্তর্জাতিক বিপণন কর্মকর্তা রাভিসারা সাংসুওয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা।