বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন সাফায়াত আরেফীন

0
332

বাংলাদেশ ব্যাংকের পরিচালক সাফায়াত আরেফীনকে গত ১৯ নভেম্বর নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির আগে তিনি দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এতে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত তিনি ওই প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব, বৈদেশিক ক্রয়, অরিজিনেশন, গবেষণা ও মান নিয়ন্ত্রণ) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এবং দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে দায়িত্ব সফলভাবে পালন করেছেন।