
গ্রাহকসেবার মানোন্নয়ন, ঋণ বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি নিয়মিতভাবে তার সিএলএস নেটওয়ার্কের সক্ষমতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাংকের রিটেইল বিজনেস বিভাগের উদ্যোগে সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ প্রধান কার্যালয় মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদ্বয় মোহাম্মদ শাহাদাৎ হোসেন, মো. শাহনেওয়াজ খান এবং মোহাম্মদ আনিসুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন রিটেইল বিজনেস বিভাগের প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. মালেকুল ইসলাম। এ সময় ব্যাংকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধান, প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ এবং সিএলএস এজেন্টগণ উপস্থিত ছিলেন।














