ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও জেবিএস হোল্ডিংয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর

0
73

আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি ও আবাসন কোম্পানি জেবিএস হোল্ডিং লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শামসুল ইসলাম ও জেবিএস হোল্ডিংয়ের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের এসইভিপি ও হেড অব অপারেশন শীতল চন্দ্র সাহা, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস মাহবুবুর রশীদ আল-আমিন এবং জেবিএস হোল্ডিংয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম পাটোয়ারী, জিএম ও হেড অব সেলস মো. বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।