এবি ব্যাংকের উদ্যোগে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ

0
103

এবি ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সম্প্রতি এ আয়োজনের উদ্বোধন করেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মিজানুর রহমান। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ড. মো. রায়হানুল ইসলাম ও মো. ইমতিয়াজ হারুন। এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও ক্যামেলকো রিয়াজুল ইসলাম।