ঢাকা ব্যাংক পিএলসির উদ্যোগে সম্প্রতি রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্যাম্পাসে আর্থিক সাক্ষরতা ও ক্যারিয়ার কাউন্সেলিং কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনস অফিস (সিজিপি অ্যান্ড এআর)। অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ওয়েসলি লুন্ড। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান ও এসইভিপি এইচএম মোস্তাফিজুর রহমান, মানবসম্পদ উপপ্রধান ও এসভিপি মো. শফিউর রহমান, যোগাযোগ ও ব্র্যান্ডিং প্রধান এবং এসভিপি সৈয়দ গোলাম দস্তগীর, ব্যাংকের বসুন্ধরা শাখার ব্যবস্থাপক ও ভিপি শামস রুমানা রিমি ও স্টুডেন্ট ব্যাংকিং প্রধান মোহাম্মদ সাইফুর রহমান। এ অনুষ্ঠানের পর আইইউবি ক্যাম্পাসে তিন দিনব্যাপী স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
সর্বশেষ
পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৬ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক...
মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে...
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। ১৬ জুন ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মাহমুদ...
সিটিজেনস ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
বেসরকারি সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা বা এজিএম ১৪ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব...
এনআরবি ব্যাংকে ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু
ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করার কথা জানিয়েছে বেসরকারি এনআরবি ব্যাংক। ১৫ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট প্রধান...













