ডিএইচএল এক্সপ্রেসের সঙ্গে এনসিসি ব্যাংকের সার্ভিস চুক্তি স্বাক্ষর

0
167

পরিবেশবান্ধব ও টেকসই ব্যাংকিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এনসিসি ব্যাংক ডিএইচএল ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেসের (বিডি) সঙ্গে গো গ্রীন প্লাস-কার্বন রিডিউসড সার্ভিস সেবার আওতায় একটি কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে। এই অংশীদারত্ব আর্থিক সেবাদানে পরিবেশ সুরক্ষার লক্ষ্য অর্জনে এক অনন্য মাইলফলক।
এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও হস্তান্তর করেন এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিন এবং ডিএইচএল এক্সপ্রেসের ম্যানেজিং ডিরেক্টর মো. মিয়ারুল হক। এই সময়ে এনসিসি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. খোরশেদ আলম; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান; ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ; এসভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস মোহাম্মদ মাহে আলম, ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেসের (এক্সপোর্ট) এফএভিপি রাগীব আহমেদ সিদ্দীক এবং ডিএইচএল এক্সপ্রেসের (বিডি) পক্ষে হেড অব কমার্শিয়াল এ এস এম শাকিল, হেড অব জিএমএনসি মোহাম্মাদ হায়াতুজ্জামান খান, ন্যাশনাল কাস্টমার ম্যানেজার মোহাম্মাদ আরাফাত হোসেন ছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।