এমটিবির ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

0
27

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ১৬ জুলাই এ সভার আয়োজন করা হয়। এ সময় শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়।
এজিএমে সভাপতিত্ব করেন পর্ষদ পরিচালক মো. আব্দুল মালেক। এ সময় পরিচালকদের মধ্যে খাজা নারগীছ হোসেন ও ড্যানিয়েল ডি ল্যাঞ্জ (নরফান্ড কর্তৃক মনোনীত) এবং স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ তারেক (বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান), শিব নারায়ণ কৈরী ও জেরিন মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমটিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব রেইস উদ্দীন আহমাদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার।