অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯৮ ও ৯৯তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ কর্মদিবসব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এবিটিআইয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রূবানা পারভীন ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন। এবিটিআইয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সের দুটি ব্যাচের বিভিন্ন শাখার ৭৮ জন কর্মকর্তা সনদ নেন। অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে ব্যাংকিং পেশায় নিজেদের গড়ে তোলার জন্য পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
সর্বশেষ
রিলায়েন্ট ইন্টারন্যাশনালের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের করপোরেট কার্যালয়, ১১৫/১১৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮-এ একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক...
এমটিবির ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ১৬ জুলাই এ সভার আয়োজন করা হয়। এ সময়...
অগ্রণী ব্যাংকের ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ
অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯৮ ও ৯৯তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ কর্মদিবসব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এবিটিআইয়ে সম্প্রতি...
ব্যাংক এশিয়ার আমানত বাড়ল ৬৮০০ কোটি টাকা
চলতি ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ৬৮০০ কোটি টাকার নিট ডিপোজিট বা আমানত প্রবৃদ্ধির এক অনন্য মাইলফলক অর্জন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এই অর্জন ব্যাংকের...
ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন বিষয়ে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ওয়ার্কশপ
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে ১৫ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রিয়াদ মাহমুদ চৌধুরীর...














