দেশব্যাপী ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) বাইক ট্যুরের দ্বিতীয় সংস্করণ ইবিএল মিশন বাংলাদেশ রিটার্নস শুরু হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আলী রেজা ইফতেখার বাইকারদের হাতে মোটরবাইক নিরাপত্তা সরঞ্জাম তুলে দেন। অনুষ্ঠানে বাইকার দলের সদস্য সাদমান মোস্তফা, রাসেল হোসেন পাটোয়ারী, মিজানুর রহমান ও এএমএম আফসারুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন। জানা যায়, দেশে ৬৪টি জেলা ভ্রমণকালে বাইকাররা বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে জলবায়ু সহনশীলতা ও পরিবেশ সংরক্ষণে তিন হাজার গাছের চারা রোপণ, সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় বাইকিং কমিউনিটির সঙ্গে সমন্বয় এবং দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সম্ভাবনা তুলে ধরে টেকসই পর্যটনকে উৎসাহিত করা।
সর্বশেষ
এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়াল
এসবিএসি ব্যাংক পিএলসির আমানত এক বছরের ব্যবধানে ১৫ শতাংশ বৃদ্ধিতে ১১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক...
পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন
আধুনিক, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা প্রদানের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকায় পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন...
রেমিট্যান্স সেবায় গোল্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
রেমিট্যান্স সেবায় অনবদ্য অবদান রাখার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে গোল্ড অ্যাওয়ার্ড দিয়েছে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)। ১২ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল...
শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজারি কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি...
কুইন্স নার্সিং কলেজের ফি সংগ্রহ করবে মেঘনা ব্যাংক
ডিজিটাল সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে মেঘনা ব্যাংক পিএলসি এবং কুইন্স নার্সিং কলেজের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়...













