হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল ব্যাংক এশিয়া

0
176

ইন্টিগ্রেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন নিশ্চিতের লক্ষ্যে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সোহেল আর কে হোসেন এবং হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ওং কিয়ান হক টেরেন্স নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় ব্যাংক এশিয়ার বিস্তৃত কালেকশন নেটওয়ার্ক ব্যবহার করে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ দেশব্যাপী তাদের কার্যক্রমে আর্থিক দক্ষতা বৃদ্ধি, তহবিল ব্যবস্থাপনা সহজীকরণ ও সেবা প্রদান আর কার্যকর করবে।