ইডকল ও স্রেডার মধ্যে চুক্তি স্বাক্ষর

0
83

বাংলাদেশে জ্বালানি সক্ষমতা বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরিতে একযোগে কাজ করার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে ইডকল ও স্রেডা। সম্প্রতি চুক্তিতে স্বাক্ষর করেন স্রেডার চেয়ারম্যান মুনিরা সুলতানা এবং ইডকলের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরশেদ। এ সময় উপস্থিত ছিলেন ইডকলের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মনিরুল ইসলাম, স্রেডার জ্বালানি সক্ষমতা ও সংরক্ষণ বিভাগের সদস্য ফারজানা মমতাজ এবং স্রেডার জ্বালানি সক্ষমতা ও সংরক্ষণ বিভাগের প্রধান সৈয়দ মুহম্মদ আমিনুল ইসলাম। চুক্তির আওতায় গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) থেকে ব্যবহারিক সহযোগিতা হিসেবে ১১ লাখ ৩০ হাজার ডলার ব্যয় করা হবে।