বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংকের চুক্তি

0
165

বাংলাদেশ ব্যাংক গঠিত লংটার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটির অধীনে ডলারের মাধ্যমে রফতানিমুখী গ্রাহকদের ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের (এফএসএসএসপিডি) পরিচালক লিজা ফাহমিদা এবং এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন চুক্তি স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাকসুদা খানমসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।