ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল প্রিমিয়ার ব্যাংক

0
127

এক্সিলেন্স ইন কনজিউমার কার্ডস-ট্রাভেল প্রিপেইড ক্যাটাগরিতে ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ক্যাশলেস ও স্মার্ট বাংলাদেশ অভিমুখে যাত্রা শীর্ষক ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৩-এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এম রিয়াজুল করিমের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।