বিএফআইইউর প্রধান হলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন

0
210

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার হিসেবে কর্মরত। ১২ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন হয়। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনের নতুন পদমর্যাদা হবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের মর্যাদার। তাকে দুই বছর মেয়াদের জন্য নিযুক্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর (সংশোধিত ২০১৫) ধারা ২৪ (১) (ঘ) এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯-এর বিধি ২২ অনুযায়ী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে তার যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বিএফআইইউর প্রধান কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।