শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালে শাখাটি খেলাপি ঋণ থেকে আদায় করেছে ৪ হাজার কোটি টাকা; এর মধ্যে নগদে ৪৫০ কোটি টাকা এবং অবলোপনকৃত ঋণ থেকে আদায় করেছে ৯ কোটি টাকা। এ উল্লেখযোগ্য অর্জন ব্যাংকের স্থানীয় কার্যালয়ের আদায় কার্যক্রমে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ৮ জানুয়ারি দিলকুশাস্থ ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এই সাফল্য উদযাপনে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করতে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যনেজিং ডিরেক্টর তাহমিনা আখতার ও আদায় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাজাহান চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মোহাম্মদ মাসুদ, স্থানীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও আদায় বিভাগের প্রধান এন.এম আলী ইমামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।













