ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আসিফ বিন ইদ্রিস। তিনি ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।
৪ জানুয়ারি ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএমডি আসিফ বিন ইদ্রিসের এই নিয়োগ ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। তিনি ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।
ব্যাংকিং খাতে ২২ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন আসিফ বিন ইদ্রিস কৌশলগত নেতৃত্ব, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বিজনেস ট্রান্সফরমেশন বিশেষ দক্ষতার জন্য পরিচিত। ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তিনি প্রাইম ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব কমার্শিয়াল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি এইচএসবিসি ও ইস্টার্ন ব্যাংকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং ব্যবসা সম্প্রসারণ ও ক্লায়েন্ট ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য অবদান রাখেন।
আসিফ বিন ইদ্রিসের নিয়োগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, আসিফের খাতভিত্তিক গভীর জ্ঞান ও প্রমাণিত নেতৃত্ব আমাদের করপোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। শক্ত ভিতের পোর্টফোলিও ও গ্রাহককেন্দ্রিক প্ল্যাটফর্ম গড়ে তোলার ক্ষেত্রে তার অভিজ্ঞতা আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যগুলোর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে সবচেয়ে আস্থার, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হওয়ার অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।













