ট্রাস্ট ব্যাংকের আহসান জামান চৌধুরী পেলেন সম্মাননা

0
216

প্রবাসী আয় বৃদ্ধিতে কার্যকর নেতৃত্ব, আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে ভূমিকার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আহসান জামান চৌধুরী। এনআরবি গ্লোবাল এবং এনআরবি ফ্যামিলি সাপোর্টের যৌথ আয়োজনে এক সম্মেলনে তাকে এক্সিলেন্স ইন রেমিট্যান্স লিডারশিপ অ্যান্ড ডায়াসপোরা ব্যাংকিং অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ট্রাস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তার হাতে এই পুরস্কার তুলে দেন।