এবি ব্যাংকের নতুন ডিএমডি ইফতেখার এনাম

0
130

এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ইফতেখার এনাম আওয়াল। আধুনিক ব্যাংকিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন আওয়াল বিভিন্ন সময় এবি ব্যাংকের একাধিক করপোরেট শাখা এবং বিভাগে দায়িত্ব পালন করেন। তার প্রধান পেশাগত দক্ষতার মধ্যে রয়েছে করপোরেট বিজনেস, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা এবং শাখা পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কার্যপরিচালনা করা।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৯৯৪ সালের জুন মাসে এবি ব্যাংকের সপ্তম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি দেশ-বিদেশে ব্যাংকিং-সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।