মিডল্যান্ড ব্যাংকের ডিএমডি হলেন নাজমুল হুদা সরকার

0
149

মিডল্যান্ড ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. নাজমুল হুদা সরকার। ১ জানুযারি থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে। নাজমুল হুদা সরকার এর আগে মিডল্যান্ড ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২৭ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ প্রযুক্তিবিদ হিসেবে তিনি নিরাপত্তা এবং ব্যয়-কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি কৌশলগত পরিকল্পনা, ডিজিটাল রূপান্তর এবং দক্ষ পরিষেবা প্রদানে অবদান রেখেছেন।
কর্মজীবনের শুরুতে মো. নাজমুল হুদা সরকার বাংলাদেশ ও জাপানে বিভিন্ন নেতৃত্ব ও প্রকৌশল পদে অধিষ্ঠিত ছিলেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে কাজ করাকালে তিনি ব্যাংকটিকে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষাজীবনে নাজমুল হুদা সরকার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিকস ও কম্পিউটারবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।