আকিজ রিসোর্স গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক

0
142

এনসিসি ব্যাংক আকিজ রিসোর্স গ্রুপের ছয়টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানÑ আকিজ এসেনশিয়ালস লিমিটেড, হাশেম রাইস মিলস লিমিটেড, আকিজ এগ্রো ফিড লিমিটেড, আকিজ ইস্পাত লিমিটেড, নবায়ন ট্রেডার্স লিমিটেড এবং আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মনোনীত সরবরাহকারীদের জন্য একটি সমন্বিত সাপ্লাই চেইন ফাইন্যান্স সুবিধা চালু করা হবে। এই কৌশলগত সহযোগিতার আওতায় সংশ্লিষ্ট ক্রেতা প্রতিষ্ঠানের সুপারিশকৃত যোগ্য ও স্বনামধন্য সরবরাহকারীদের এনসিসি ব্যাংক অভ্যন্তরীণ নীতিমালা এবং বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে সাপ্লাই চেইন ফাইন্যান্স সুবিধা প্রদান করবে।
ঢাকার মতিঝিলে অবস্থিত এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান এবং আকিজ এগ্রো ফিড লিমিটেডের পরিচালক মো. রুহুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন। এ সময় এনসিসি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. খোরশেদ আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও হেড অব ব্রাঞ্চ অ্যান্ড বিজনেস মুফতি মোস্তাফিজুর রহমান এবং আকিজ রিসোর্স গ্রুপের চিফ ট্রেজারি অফিসার শেখ সাদী, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।