প্রিমিয়ার ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকিবিষয়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

0
167

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের বার্ষিক ঝুঁকিবিষয়ক সম্মেলন ২০২৫ আয়োজন করেছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিলÑ টেকসই প্রবৃদ্ধির জন্য প্রো-অ্যাকটিভ রিস্ক ম্যানেজমেন্ট। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। সভাপতিত্ব করেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস, সিসিইপি-আই, সিজিআইএ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ; অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং গুলশান শাখা ব্যবস্থাপক নাসিম সেকান্দার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং মতিঝিল শাখা ব্যবস্থাপক নিয়ামত উদ্দিন আহমেদ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং দিলকুশা শাখা ব্যবস্থাপক আবদুল কাইয়ুম চৌধুরী; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম ওয়ালি উল মোর্শেদ এবং এসইভিপি ও চিফ রিস্ক অফিসার মো. নকীবুল ইসলামসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।