সাউথইস্ট ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ

0
118

সাউথইস্ট ব্যাংক পিএলসিতে নবনিযুক্ত ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের (ক্যাশ) বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষক ও ব্যাংকের নিজস্ব রিসোর্স পারসনরা। পরে সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. খালিদ মাহমুদ খান অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবিদুর রহমান চৌধুরী, এসইভিপি ও হেড অব এইচআর বিলকিস জাহান এবং ইভিপি ও হেড অব ট্রেনিং ইনস্টিটিউট সায়মা বানু।