প্রথম পুরস্কার অর্জন করল শাহজালাল ইসলামী ব্যাংক

0
103

২০২৪ সালের বিভিন্ন সূচকের মূল্যায়নের ভিত্তিতে সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৪ এ প্রথম পুরস্কার (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। ১৭ ডিসেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করে। শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছ থেকে ওই পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণকালে মঞ্চে শাহজালাল ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ ইউ. আহমেদ এবং ব্যাংকের সিএফও মো: জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: আব্দুর রহমান খান, এফসিএমএ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ এবং আইসিএমএবির করপোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আরিফ খান, এফসিএমএ উপস্থিত ছিলেন।