তেজগাঁও লিংক রোডে সিটিজেনস ব্যাংক পিএলসির শাখা উদ্বোধন

0
162

রাজধানীর তেজগাঁও লিংক রোডে শাখা উদ্বোধন করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি। সম্প্রতি শাখাটি উদ্বোধন করেন সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এনকেএ মুবিন ও একেএম শহিদুল হক। এ সময় আরও ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান, মো. আবদুল লতিফ, ব্যবসায়ী শামস ইস্কান্দার, রোমো রউফ চৌধুরী, এনাম চৌধুরী, সাবেক সচিব ফয়জুল লতিফ চৌধুরী এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।