ন্যাশনাল ব্যাংকের আইএসও সনদ অর্জন

0
136

আন্তর্জাতিক মানসম্পন্ন আইএসও ২৭০০১: ২০২২ ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএসএমএস) সনদ অর্জন করেছে ন্যাশনাল ব্যাংক। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর আদিল চৌধুরীর হাতে এ-সংক্রান্ত সনদ তুলে দেন বহুজাতিক কোম্পানি টুফ জুদের কান্ট্রি হেড কে নাগরাজ। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বিভিন্ন বিভাগীয় প্রধান ও সিনিয়র কর্মকর্তারা।