প্রাইম ব্যাংকের সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

0
190

প্রাইম ব্যাংক পিএলসি বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল গ্রাহকদের জন্য কার্বন অ্যাকাউন্টিং, নেট-জিরো পথনকশা এবং সাসটেইনেবিলিটি রিপোর্টিংবিষয়ক প্রথম গ্রাহক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গুলশানে ব্যাংকের হেড অফিসে আয়োজিত এ সেশনটি সুইসকন্ট্যাক্ট এবং সেবা লিমিটেডের কারিগরি সহায়তায় এবং সুইডেন ও সুইজারল্যান্ড দূতাবাস-অর্থায়িত প্রোগ্রেস প্রজেক্টের অধীনে অনুষ্ঠিত হয়। প্রকল্পটির মূল লক্ষ্য হলো বাংলাদেশের তৈরি পোশাক খাতে টেকসই অগ্রগতি ত্বরান্বিত করা বিশেষ করে নারীদের জন্য কর্মশক্তি উন্নয়ন, জ্বালানি, দক্ষ ও ইএসজি অনুশীলন ও প্রসার এবং স্থানীয় সেবা প্রদানকারীদের সক্ষমতা বৃদ্ধি করা।