সৈয়দপুরে মিডল্যান্ড ব্যাংকের উপশাখা উদ্বোধন

0
163

নীলফামারীর সৈয়দপুরে একটি সাব ব্রাঞ্চ চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডা. জিকরুল হক রোডে অবস্থিত শহিদ জিকরুল হক প্লাজার প্রথম তলায় নতুন ব্রাঞ্চটি উদ্বোধন করা হয়। সম্প্রতি ব্রাঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আহসান-উজ জামান। এ সময় ব্যাংকের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জাভেদ তারক খান, হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ও চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার (সিবিও) মো. রাশেদ আকতার, সৈয়দপুর উপশাখার ব্যবস্থাপক আবির মুনতাসির ইসলামসহ গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।