এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

0
137

এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের পরিচালক আ ন ম মঈনুল কবীর। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, পরিচালনা পর্ষদের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান, ক্রেডিট ডিভিশনের প্রধান ও ইভিপি মো. আব্দুল মান্নানসহ অন্যরা।