ওয়ান ব্যাংকের টাউন হল মিট অনুষ্ঠিত

0
109

ওয়ান ব্যাংক পিএলসির টাউন হল মিট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে সম্প্রতি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেশন পরিচালনা করেন ওয়ান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মুহিত রহমান। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান নতুন নেতৃত্বের প্রতি বোর্ডের দৃঢ় আস্থা প্রকাশ করেন। অন্যদিকে নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ তার বক্তব্যে ব্যাংকের অগ্রাধিকার ও আগামী বছরের যৌথ লক্ষ্যের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্বতন্ত্র পরিচালক ও সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীসহ সিনিয়র ম্যানেজমেন্ট এবং ডিভিশনাল ও বিজনেস হেডসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সারা দেশের সব শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা ডিজিটালি অংশগ্রহণ করেন।