ইবিএল প্রায়োরিটি নেক্সট জেন চালু করল ইস্টার্ন ব্যাংক

0
340

ভবিষ্যৎ নেতৃত্বের চাহিদা বিবেচনা করে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) প্রায়োরিটি ব্যাংকিং বিভাগ ইবিএল প্রায়োরিটি নেক্সট জেন নামে একটি বিশেষায়িত ব্যাংকিং সেগমেন্ট চালু করেছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নতুন ব্যাংকিং সেগমেন্টের উদ্বোধন করেন ইবিএল ম্যানেজিং ডিরেক্টর আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে ইবিএল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম খোরশেদ আনোয়ার, ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভুটান ও নেপাল) সাব্বির আহমেদ, ইবিএল লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান শারমিন আতিক এবং প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং প্রধান তানজেরি হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।