মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেরোল ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্যাংকটি। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর আফতাবনগরে ইডব্লিউইউর বোর্ড রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, এমটিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন, ইডব্লিউইউর উপাচার্য অধ্যাপক শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, রেজিস্ট্রার মাশফিকুর রহমান ও পরিচালক (ফাইন্যান্স) তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমটিবির হেড অব রিটেইল সেগমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি তাহসিন তাহের, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রানজ্যাকশন ব্যাংকিং মোহাম্মদ আশিক ইকবাল খান ও হেড অব পেরোল ব্যাংকিং রাশিদ আহমেদ বিন ওয়ালীসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
সর্বশেষ
ডাচ-বাংলা ব্যাংকের ব্যবসায়িক কৌশল পর্যালোচনা
ডাচ-বাংলা ব্যাংক পিএলসির রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে স্ট্র্যাটেজিক কনক্লেভ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার...
সোনালী ব্যাংক স্টাফ কলেজে সোলার সিস্টেম উদ্বোধন
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন কার্যালয় ও স্থাপনায় বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরার...
কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক উইং কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত...
ব্লুচিজে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকরা
সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি এবং ব্লুচিজের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা ব্লুচিজে বিশেষ ছাড় ও...
বন্যাদুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
২২ জুলাই শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও...













