শাহজালাল ইসলামী ব্যাংকের ব্রোঞ্জ পুরস্কার অর্জন

0
401

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ২০২৪ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) থেকে বেসরকারি ব্যাংকস ক্যাটাগরিতে ব্রোঞ্জ পুরস্কার অর্জন করেছে। ২৭ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মেরিয়ট হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. জাফর ছাদেক, এফসিএ সাফার সভাপতি আশফাক ইউসুফ তোলার কাছ থেকে ওই পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে,পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (আইএফএসি) সভাপতি জ্যাঁ বুকোসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।