আইবিসিএফ টাস্ক কমিটির সভা অনুষ্ঠিত

0
199

আইবিসিএফের টাস্ক কমিটির ৪৩তম সভা গত ২০ নভেম্বর শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ের সভাকক্ষে রুমে অনুষ্ঠিত হয়। সভায় আইবিসিএফ টাস্ক কমিটির চেয়ারম্যান এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে¡ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিসিএফের অনারারী সচিব নূরুল ইসলাম খলিফা। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্দেশিত ইসলামী ব্যাংক ও কনভেনশনাল ব্যাংকের বাণিজ্য ও ঋণ সুবিধার ওপর এক্সাইস ডিউটি/শুল্ক কর্তনসংক্রান্ত বিদ্যমান বৈষম্য দূরীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করা, সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে ইসলামী ব্যাংক ব্যবস্থা সম্পর্কে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার কার্যক্রম জোরদার করা এবং অর্ধবার্ষিকী নিউজলেটার প্রকাশনা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় টাস্ক কমিটির সদস্যদের মধ্যে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক বদিউজ্জামান দিদার, ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে সহযোগী প্রশাসক মো. কাউসার পাঠান উপস্থিত ছিলেন।
এ ছাড়া সদস্যভুক্ত ব্যাংকের প্রতিনিধি এক্সিম ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আজিজ, সোস্যাল ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজমুস সাদাত, প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ. চৌধুরী, ঢাকা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টিপু সুলতান, পূবালী ব্যাংকের জেনারেল ম্যানেজার রুহুল আমিন, ব্যাংক এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবিএম বুরহান উদ্দিন এবং আইবিসিএফের সহকারী সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।