এমটিবি ক্যাপিটালের উদ্যোগে আব্দুল্লাহ ব্যাটারির সিকিউরড প্রেফারেন্স শেয়ার ইস্যুর তথ্য প্রকাশ

0
83

এমটিবি ক্যাপিটাল সম্প্রতি হ্যামকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আব্দুল্লাহ ব্যাটারি কোম্পানি (প্রা.) লিমিটেডের ১৫০ কোটি টাকার সিকিউরড প্রেফারেন্স শেয়ার ইস্যুর জন্য তথ্য স্মারক প্রকাশ ও বিতরণ করেছে। এমটিবি ক্যাপিটাল এ লেনদেনে লিড আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে। এ উপলক্ষে সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমটিবি, এমটিবি ক্যাপিটাল ও আব্দুল্লাহ ব্যাটারির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে ইস্যুকারী একটি ব্যাংক গ্যারান্টি দেবে, যা অগ্রাধিকার শেয়ারহোল্ডারদের অর্থপ্রাপ্তি নিশ্চিত করবে। উল্লেখ্য, আব্দুল্লাহ ব্যাটারির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশলের অংশ হিসেবে এ অর্থায়ন উদ্যোগ নেওয়া হয়েছে, যা মূলধন কাঠামো শক্তিশালীকরণ, ব্যবসা সম্প্রসারণ, কার্যকর কর্মপরিধি ব্যবস্থাপনা ও উচ্চ সুদের ঋণ পরিশোধে সহায়তা করবে।